ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মুজিবনগর সীমান্তে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরে ৯ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মুজিবনগর সীমান্তের বাংলাদেশ ও ভারতের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

পতাকা বৈঠকে অংশ নেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল বাশার এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার। আলোচনার একপর্যায়ে পূর্বে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা মোট ৯ জন বাংলাদেশিকে বিএসএফ বিজিবির হাতে তুলে দেয়।

হস্তান্তরকৃতরা হলেন- ফরিদপুর বড়মুসকুন্নি এলাকার মৃত ওদুদ মাতবরের ছেলে মো. আবু সাইদ (৪৫), তার স্ত্রী বিউটি বেগম (৪০), ছেলে মো. সম্রাট (০৭) ও মেয়ে সিমলা আক্তার (১১)। এছাড়াও ফরিদপুরের নগরকান্দা এলাকার আখের ব্যাপারীর ছেলে জামাল শেখ ওরফে বদির (৩৯), তার স্ত্রী ডলি আক্তার (২৫), মেয়ে লামিয়া আক্তার (৬), ছেলে আলী আকবর (০৪) ও মেয়ে সাদিয়া (০১)।

পতাকা বৈঠকে কুশলাদি শেষে বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল বাশার বলেন, বিভিন্ন সময় এসব বাংলাদেশি নাগরিক ভারতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারা ভোগ করেছেন। ভারতে সাজা শেষে দুইজন নারী, দুইজন পুরুষ ও পাঁচজন শিশুসহ মোট ৯ জনকে বিএসএফ আমাদের কাছে নিয়ে আসেন। পরে বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা যাচাই-বাছাই শেষে বিএসএফ তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জাকির হোসেন জানান, নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদেরকে আটক করে থানায় রাখা হয়েছে। নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মুজিবনগর সীমান্তে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

আপডেট সময় ০৬:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫