রংপুরের মিঠাপুকুরে এক ভাংড়ী ব্যবসায়ির কাছে চাঁদাদাবির অভিযোগ উঠেছে। কয়েক দফায় ৫০ হাজার টাকা নিয়েও আরো টাকা দাবি করে ওই ব্যবসায়ির প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইসলাম মিয়া আওয়ামী লীগে রাজনীতির সাথে জড়িত। তিনি চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামের আফছার আলীর ছেলে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় অভিযোগ দিয়েছেন ভাংড়ী ব্যবসায়ি নজরুল ইসলাম। কিন্তু এ পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, চেংমারী ইউনিয়নের তালিমগঞ্জ এলাকায় রাস্তার পাশে সরকারী জমিতে দির্ঘদিন ধরে ভাংড়ী ব্যবসায় করে আসছেন নজরুল ইসলাম। এরপর হতে পশ্চিম তিলকপাড়া গ্রামের আফছার আলীর ছেলে ইসলাম মিয়া ওই ব্যবসায়ির কাছে চাঁদা দাবি করছেন। ইতোমধ্যে ওই ব্যবসায়ি ৫০ হাজার টাকা দিয়েছেন। এরপরও আরো টাকা দাবি করে ব্যবসায়ির দোকানে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে।
ভাংড়ী ব্যবসায়ি নজরুল ইসলাম বলেন, আমি রাস্তার পাশে সরকারী জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসায় করছি। ইসলাম মিয়া কয়েক দফায় আমার কাছে চাঁদা ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। আরো টাকার জন্য ১২ তারিখে দেশীয়য় অস্ত্রসহ আমার উপর হামলা চালিয়েছে, হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না।
ওই ব্যবসায়ির স্ত্রী শিল্পী বেগম বলেন, আমরা দির্ঘদিন ধরে ছোট ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চাচ্ছে। বাধ্য হয়ে দিয়ে কিছু টাকাও দিয়েছি। আবারও টাকার জন্য হামলা করেছে।
মোয়াজ্জেম হোসেন বলেন, সরকারী জমি নিজের দাবি করে ইসলাম মিয়া হামলা করেছে। নিয়মিত হুমকি দিচ্ছে।
মিঠাপুকুর থানা পুলিশের এএসআই মিঠুল হোসাইন বলেন, নজরুল সরকারি জমিতে ভাংড়ির ব্যবসা করে সেই জমির অনৈতিক ভাবে দাবি করে চাঁদা নেয় ইসলাম জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনাগুলো ঘটেছে। ব্যবসায়ি নজরুল ইসলাম সরকারী জমিতে ব্যবসা পরিচালনা করছেন। এ নিয়ে ঘটনাগুলো ঘটছে।
রংপুর মিঠাপুকুর প্রতিনিধি 























