ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বগুড়ায় অনলাইনে জুয়ার পাওনা টাকার দ্বন্দ্বে যুবক খুন

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

বগুড়ার সদরে অনলাইনে জুয়ার পাওনা টাকার বিরোধে রাসেল আহমেদ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই গ্রামের আবু বক্করের ছেলে ও বগুড়া ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়াম (১৭) নামে এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রাতের খাবারের পর ঘুমিয়ে পড়েছিলেন রাসেল। মধ্যরাতে সিয়াম পাওনা টাকা দাবি করে তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় এবং পাশের খোলা মাঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। প্রাণ বাঁচাতে রাসেল দৌড়ে বাড়িতে ফিরে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হত্যার পর ঢাকায় পালানোর পথে ভোরে সিরাজগঞ্জ থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। এরপর পুলিশের তত্ত্বাবধানে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, রাসেল ও সিয়াম অনলাইনে একাধিক অ্যাপসে জুয়া খেলতেন। প্রায় এক মাস আগে জুয়া খেলায় সিয়ামের কাছে ২২ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ শুরু হয়। এ নিয়ে সংঘর্ষের পর হত্যাকাণ্ড ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গ্রেফতার সিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বগুড়ায় অনলাইনে জুয়ার পাওনা টাকার দ্বন্দ্বে যুবক খুন

আপডেট সময় ০৫:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫