ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে ১৫ কারখানায় ছুটি ঘোষণা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এ সময় টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ চলার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

শিল্প পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালে শ্রমিকদের একটি অংশ পাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার ঝুঁকি এড়াতে অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের অভিযোগ, গত ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৪ দিনের ছুটি ঘোষণার পর বৃহস্পতিবার বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধ না করে গেটে নতুন করে ১৮ আগস্ট পর্যন্ত ছুটির নোটিশ দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামে।

নোটিশে উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণে বৃহস্পতিবার থেকে সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া) সাধারণ ছুটি বর্ধিত করা হলো। মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।’

শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে ১৫ কারখানায় ছুটি ঘোষণা

আপডেট সময় ০১:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫