ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিসা বার থেকে বের হওয়ার সময় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, রাব্বি পরিবার নিয়ে মহাখালীর হাজারীবাড়ীতে থাকেন। বুধবার রাতে বনানী ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যান। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় কয়েকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

বন্ধু ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার হত্যাকারীর পরিচয় জানাতে পারেনি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বিকে কুপিয়ে আহত করা হয়। তার বাম পায়ের উরু ও ডান হাতের কনুইতে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত। তারা আগেও একাধিকবার রাব্বির অফিসে গিয়েছিল।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত মামলা গ্রহণ ও তদন্ত শুরু করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিসা বার থেকে বের হওয়ার সময় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫