ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ২ মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন বাপ্পি হত্যাচেষ্টা মামলার ১নং এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫নং আসামি।

ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন বাবু। সম্প্রতি তিনি রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে তোলা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ১৫ আগস্ট ঘিরে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে অধিকাংশের নামেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। কড়া নজরদারিতে পুরো নগরীকে ঘিরে রাখা হয়েছে। এ সময় মহানগর পুলিশ তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫