ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বোরহানউদ্দিনে চোর চক্রের দুই  সদস্য গ্রেপ্তার- মোটরসাইকেল সহ চোরাই মালামাল উদ্ধার

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজমান, এই অবস্থার মধ্যে দিয়ে পৌর এলাকায় শ্যাওলার ম্যানেজার ফোরকানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনাটি নিয়ে প্রশাসনের প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই ৪৮ ঘণ্টার মধ্যে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের নির্দেশে,ওসি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের দুই সদস্যকে আটক করেন। এ অভিযানে সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার পৌর ৬ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে শ্যাওলার ম্যানেজার মোঃ ফোরকান হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে চোর চক্রের একটি দল আক্রমণ করে গত ৮ ই আগস্ট, মোটরসাইকেল,টেলিভিশন,ট্যাব,গহনা,নগদ টাকা পয়সা সহ লাখ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়,পরবর্তীতে ফোরকান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা গ্রহণের ২ দিন পর বোরহানউদ্দিন থানা পুলিশ ওসি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশের একটি চৌকস টিম।
পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা হয় এবং (১১ আগস্ট ২০২৫)সোমবার বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান,বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মেহের অসীম দাশ সহ থানা পুলিশের চৌকস একটি টিম বাবু নামে একজনকে গ্রেফতার করে,তার দেওয়া তথ্যর ভিত্তিতে ১২ আগস্ট নাঈম প্রকাশ অথৈ নামে আরেকজনকে পক্ষিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের লালদীঘির পার এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং ১৩ ই আগস্ট সকালে গ্রেফতারকৃত অথৈ এর দেওয়া তথ্যর ভিত্তিতে চুরি হওয়া একটি মোটরসাইকেল,ট্যাব ও টেলিভিশন উদ্ধার করা হয়,বর্তমানে হাওলাদার মার্কেট এলাকার নাগর মাতব্বরের ছেলে রনি নামে আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এদিকে চুরি হওয়া মাল ফেরত পেয়ে ফোরকান হোসেন বলেন,অতি স্বল্প সময়ের মধ্যে বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান পরিচালনা করে দুইজন চোরকে আটক করেছে, একজনকে এখনো আটকের চেষ্টা চলছে,আমার চুরি হওয়া ৩ টি মাল উদ্ধার করা হয়েছে,আমি ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক ও বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রশাসনের এই সাফল্য জনমনে নতুন করে স্বস্তি ফিরে পাবে। এবং সাধারণ মানুষের মাঝে যে আতংক সৃষ্টি হয়েছে তা কেটে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন,ঘটনার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। দ্রুত সময়ে অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে পেরেছি—এটাই আমাদের লক্ষ্য ছিল।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক মহোদয়ের নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশ সবসময় অপরাধ নির্মূলে জনগণের পাশে আছে এবং থাকবে,অপরাধ করে কেউ পার পাবে না,তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের কারণেই এ সফলতা এসেছে।”
ওসি আরো জানান,গ্রেফতারকৃত অথৈ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে,বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।আটক বাবুও অথৈ কে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা জানান, এত অল্প সময়ের মধ্যে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং চুরি যাওয়া অর্থ উদ্ধার নিঃসন্দেহে পুলিশের একটি ব্যতিক্রমী সাফল্য। আর জনমনে যে আতংক বিরাজমান ছিলো তা এখন দূর হয়ে স্বস্তি ফিরে পাবে। ধন্যবাদ জানাই বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমানকে দ্রুত সময়ের মধ্যে চোর চক্রকে গ্রেপ্তার করার জন্য।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বোরহানউদ্দিনে চোর চক্রের দুই  সদস্য গ্রেপ্তার- মোটরসাইকেল সহ চোরাই মালামাল উদ্ধার

আপডেট সময় ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫