কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর আঘাত এবং একটি পরিকল্পিত হামলা। তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন শহীদ পরিচালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রন্জু। এছাড়াও উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
রাকিবুল ইসলাম বাবু, উত্তর ধরলা প্রতিনিধি 























