নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভুইয়া জামিনে মুক্ত হয়েছেন ।
আজ( ১৩ আগস্ট ২০২৫ )বিকেল পাঁচটায় তিনি চাঁদপুর জেলখানা থেকে বের হন।
তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। একটি ঢাকার কদমতলী থানায় অপরটি চাঁদপুর মডেল থানায়।
চাঁদপুর মডেল থানার মামলায় তিনি তিন দিন রিমান্ডে ছিলেন।পরে গত ৫ জুলাই (০৫/০৭/২০২৫ খ্রিঃ) চাঁদপুর মডেল থানার মামলার জামিনি জামিন পান।
কদমতলী থানার মামলায় কারণে বের হতে পারেননি।
জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ সকালে (১৩ আগস্ট ২০২৫ খ্রিঃ) মুক্তিনামা ঢাকা সিএমএম কোর্ট হতে চাঁদপুর জেলা কারাগারে প্রাপ্ত হয়। তিনি ঢাকা কদমতলী থানার একটি মামলায় চাঁদপুর জেলা কারাগারে আটক ছিলেন। অন্য কোন বাধা না থাকায় তিনি মুক্তি পান।
উল্লেখ্য নাসির উদ্দিন ভূঁইয়াকে গত ২ জুন সকালে ঢাকার শান্তিনগরে তার মেয়ের বাসা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।
সংবাদ শিরোনাম ::
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাসির ভূইয়া জামিনে মুক্ত
-
চাঁদপুর প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- ৭৩৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























