ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফেনসিডিল রাখার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

ফেনসিডিল রাখার দায়ে রশিদা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গার আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদিালত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদা বেগম (৫৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী। সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সদর থানায় দুজনকে আসামি করে মামলা করেন। পরে ২০১৭ সালের জানুয়ারিতে মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুই আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেন।

মামলায় মোট আট জনের মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণের পর বুধবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফেনসিডিল রাখার দায়ে নারীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫