ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পরিচ্ছন্নতাকর্মীদের হামলায় হাসপাতালে সাবেক যুবদল নেতা

ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের হামলায় শহর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ফরাজি (৫৫) আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত ফরাজিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে শহরের মসজিদবাড়ি এলাকায় সাবেক যুবদল নেতা মিজানুর রহমান ফরাজির বাসার সামনের সড়কে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা ফেলে রাখেন। আজ দুপুরে পৌরসভার পরিদর্শক জাহিদুল ইসলাম পলাশকে ময়লা সরিয়ে নিতে বলেন ফরাজি। এসময় ওই পরিদর্শক এখনই ময়লা সরিয়ে নেওয়া যাবে না বলে জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে চড় মারেন পরিদর্শক।

এ ঘটনার পরপর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা দলবদ্ধ হয়ে শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে মিজান ফরাজির ওপর হামলা চালান। তারা লাঠি, লোহার রড, বাঁশ ও পাথর দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে থানায় নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় সদর থানার ডিউটি অফিসার তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

আহতের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা। ময়লা না নেওয়ার প্রতিবাদ করায় মিজানুর রহমানকে রক্তাক্ত করা হয়েছে।

এদিকে হামলার পরপরই অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীরা উল্টো ঝাড়ু হাতে মিছিল বের করে মিজানুর রহমানকে গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি মিজানুর রহমান আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের মারধর করেছেন। তবে আমাদের কর্মীরা তাকে মারধর করেছেন কি-না, তা জানি না।’

পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, মিজানুর রহমান পৌরসভার এক কর্মীকে মারধর করেছেন। তাই কর্মীরা তার প্রতিবাদ করেছেন। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে একটি মামলা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পরিচ্ছন্নতাকর্মীদের হামলায় হাসপাতালে সাবেক যুবদল নেতা

আপডেট সময় ০৬:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫