ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিন জেলায় অভিযান

গ্যাস চুরি রোধে অবৈধ সংযোগ উচ্ছেদে ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সাভারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে।

তথ্য বিবরণী সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সাভারে এ অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে নেওয়া সংযোগ উচ্ছেদ, বিচ্ছিন্ন ও বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়।

সাভারের আশুলিয়া এলাকায় পরিচালিত অভিযানে দুটি মোবাইল কোর্ট মামলার মাধ্যমে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানে ইকো ড্রাই লন্ড্রি, এইচপি ডেনিম টেকনোলজি এবং গ্রিন লন্ড্রি নামের তিনটি প্রতিষ্ঠানের ৩টি অবৈধ বাণিজ্যিক সংযোগ ও ৯টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পরিচালিত অভিযানে ঢাকেশ্বরী রোড ও জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৩০টি আবাসিক ও কিছু বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় ৩টি মোবাইল কোর্ট মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় পরিচালিত অভিযানে তিনটি নামবিহীন অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৩টি বুস্টার, ২টি পাইপ বার্নার ও ২৬০ ফুট জিআই পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এসব অভিযানের মাধ্যমে মোট ২১ লাখ ৬১ হাজার ১৯৯ টাকার গ্যাস চুরি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিন জেলায় অভিযান

আপডেট সময় ০৪:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫