ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাদাপাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাত।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে।

এ সময় রাফী মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুণ্ঠন করা হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। একই সাথে এ ধরনের নির্বিচারে লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। সাদাপাথর এলাকা থেকে কয়েকশ কোটি টাকার সম্পদ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আত্মসাৎ করা হয়েছে। এখানে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
দেরিতে অভিযানের বিষয়ে দুদকের এই কর্মকর্তা জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। দেরিতে অভিযান পরিচালনার কারণ হিসেবে তিনি জনবল সংকটকে দায়ী করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাদাপাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

আপডেট সময় ০৪:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫