ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাঁদা না পেয়ে মার্কেটে তালা, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেটের নতুন ভবনের ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে মার্কেটটিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় মার্কেটের সামনে ব্যবসায়ীদের অবস্থান ও পুলিশের উপস্থিতিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে ব্যবসায়ীরা মার্কেটের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে।

ব্যবসায়ী মো. আসাদ বলেন, বাজারের নামধারী সেক্রেটারি-সভাপতি বহিরাগতদের নিয়ে মার্কেটে আক্রমণ চালিয়েছেন। তারা মার্কেটের সব দোকান বন্ধ করতে বলেছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। এখন মার্কেট সম্পূর্ণ বন্ধ আছে। ব্যবসায়ীরা মার্কেটের সামনে অবস্থান করছেন। প্রশাসনের লোকও আছে। তারা (প্রশাসন) দুই পক্ষকে (চাঁদা দাবি করা পক্ষ এবং মার্কেটের ব্যবসায়ীরা) বলছে থানায় গিয়ে বসার জন্য। বাহিরগতদের সঙ্গে বসার কোনো প্রশ্নই আসে না। চাঁন্দাবাজ- ধান্দাবাজদের সঙ্গে কেন ব্যবসায়ীরা বসবেন!

মো. আসাদ আরও বলেন, এই মার্কেটটিতে তিন ব্লক মিলিয়ে মোট ৪২৭টা দোকান রয়েছে। এর মধ্যে রানিং দোকান আছে ৩০০- এর মতো। তারা (চাঁদাবাজ) প্রতিদিন প্রতি দোকান থেকে ৭০-৮০ টাকা চাঁদা চাইছে। আবার অবৈধভাবে বিদ্যুৎ বিল দাবি করছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আব্দুল আলিম বলেন, ঘটনাস্থলে আমাদের একাধিক টিম পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি। আমাদের টিম রয়েছে ওখানে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপাতত মার্কেট বন্ধ আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাঁদা না পেয়ে মার্কেটে তালা, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

আপডেট সময় ০৪:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫