ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

১৩তম বারের মতো বিশ্বরেকর্ড ভাঙলেন দুপ্লানতিস

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

নিজেই বিশ্বরেকর্ড গড়ছেন, নিজেই আবার তা ভাঙছেন। সুইডেনের আর্মান্ড ‘মন্ডো’ দুপ্লানতিসের কাছে বিষয়টা নেহায়েত ডালভাতই হয়ে গেছে। সেই দুপ্লানতিস আবারও নিজেরই পোল ভল্টের বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছেন। মঙ্গলবার বুদাপেস্টে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় তিনি ৬.২৯ মিটার লাফিয়ে আগের রেকর্ড এক সেন্টিমিটার উন্নত করেন।

২৫ বছর বয়সী দুপ্লানতিস দ্বিতীয় চেষ্টায় এই উচ্চতা পার করেন। তিনি ২০২৫ সালে এই নিয়ে তৃতীয়বার নতুন রেকর্ড গড়লেন। এর আগে ফেব্রুয়ারিতে ফ্রান্সের ক্লেরমঁ-ফেরঁতে ৬.২৭ মিটার এবং জুনে স্টকহোমে ৬.২৮ মিটার লাফিয়েছিলেন।

এদিন দুপ্লানতিস প্রথম চেষ্টায় ৬.১১ মিটার পার করে এগিয়ে যান গ্রিসের ইমানুয়েল কারালিস (৬.০২ মিটার) এবং অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল (৫.৮৩ মিটার)-এর চেয়ে। এরপর ৬.২৯ মিটারের চেষ্টায় তিনি এক পা ও পেট দিয়ে বার ছুঁয়ে ফেললেও সেটি পড়ে যায়নি, আর রেফারি লাফটি বৈধ ঘোষণা করেন।
১৯৮৫ সালের ১৩ জুলাই প্যারিসে ইউক্রেনের সের্গেই বুবকা প্রথম ৬ মিটার পার করার পর থেকে পোল ভল্টের বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে ২৬ বার। এর মধ্যে বুবকা ১২ বার, দুপ্লানতিস ১৩ বার এবং ফ্রান্সের রেনো লাভিলেনি একবার রেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুপ্লানতিস প্রথম বিশ্বরেকর্ড গড়েন ২০২০ সালে, তখন তার উচ্চতা ছিল ৬.১৭ মিটার। আগামী মাসে টোকিওতে হতে যাওয়া আউটডোর বিশ্বচ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি, শিরোপা জিতেছেন টানা দুই বার। এমন পারফর্ম্যান্সের পর তিনি সেখানে তিনি হ্যাটট্রিকটা পূরণ করবেন, মনে হচ্ছে এমনই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

১৩তম বারের মতো বিশ্বরেকর্ড ভাঙলেন দুপ্লানতিস

আপডেট সময় ১২:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫