ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজবাড়ীতে ছদ্মবেশে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি সাব-রেজিস্টার অফিসে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, অভিযানকালে দুদকের টিম ছদ্মবেশে দলিল লেখকদের নিকট জমি রেজিস্ট্রেশনের খরচ সম্পর্কে জানতে চাইলে তারা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি খরচ লাগবে বলে জানান। দুদক টিম এসময় অতিরিক্ত অর্থ দাবিকারীদের তালিকা সংগ্রহ করে। পরবর্তীতে সেবা নিতে আসা গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কথা বলা হয়। সেবার মানোন্নয়নের জন্য ওই কার্যালয়ে সরকার নির্ধারিত ফি সিটিজেন চার্টারে প্রদর্শিত রাখার বিষয়টি নিশ্চিত করে টিম। এছাড়া অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে দুদক টিম।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়াকান্দি সাব-রেজিস্টার অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। এসময় আমরা সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টির সত্যতা পেয়েছি।

তিনি আরও বলেন, গ্রাহক হয়রানি সংক্রান্ত বিষয়ে সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজবাড়ীতে ছদ্মবেশে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

আপডেট সময় ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫