ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী থেকে অস্ত্রসহ আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কলইপা ত্রিপুরা (৩৫)। তিনি দয়া ভোষন ত্রিপুরার ছেলে।

সিন্দুকছড়ি জোনের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে রোববার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসেন ওই ব্যক্তি। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে একটি দেশি লংগান (এলজি), একটি কার্তুজ ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক বলেন, কলইপা ত্রিপুরা আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সক্রিয় সদস্য। ওই এলাকার কালেক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫