ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে  আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও যুবকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এবং যুবসমাজের ভূমিকা, প্রযুক্তির ব্যবহার এবং সরকারি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। প্রযুক্তির সঠিক ব্যবহার ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুব শক্তিকে আরও গতিশীল করতে হবে। সরকার যুব উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে, যুবদেরকে এগিয়ে আসতে হবে এসব উদ্যোগের সঙ্গে। বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার করে যুবকরা নিজেদের দক্ষতা বাড়াতে পারে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামির আমীর আসাদুল্লাহ আল গালির, ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদুল আলম পিন্টু বক্তারা যুবসমাজের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষিত যুব ও যুব নারীদের ঋণের চেক প্রদান এবং সফল উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উপস্থিতদের উদ্বুদ্ধ করা হয়েছে। আলোচনা সভা শেষে লাবনী বালা, তিথি সরকার, ফরহাদ হোসেন, চাঁদনী আক্তার সহ ১৭ জন যুব ও যুব নারীদের মাঝে ১৮ লক্ষ ৫০,০০০ হাজার টকার চেক প্রদান করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপডেট সময় ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫