ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

দ্রুতগামী গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. রনি আহমেদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

রনির ভাই জনি জানান, তার ভাই ব্যবসায়ী ছিল। গতরাতে মোটরসাইকেল নিয়ে ব্যবসার টাকা সংগ্রহের জন্য মাওয়া যায় সে। সেখান থেকে টাকা নিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগামী গাড়ির ধাক্কায় সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে ভাইকে প্রথমে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বিক্রমপুর জেলায়। তার বাবার নাম বেলায়েত হোসেন। কামরাঙ্গীরচর এলাকায় থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

দ্রুতগামী গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫