মঙ্গলবার ১২ আগষ্ট সকাল দশ ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলা পরিষদ হতে র্যালী বের হয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক পদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে শপথ পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লংগদু যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন মিজির সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ইসরাফিল হক সহ কর্মচারী কর্মকর্তা সহ নানা পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক অনেক কাজে যুব-সমাজ অবদান রাখতে সক্ষম হয়েছে। বাকি সময়ের মধ্যে জাতিকে উপহার দেওয়া হবে নতুন ভিশন নতুন বাংলাদেশ। সময়োপযোগী ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করে তরুণসমাজকে দায়িত্ববান নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। এসব নেতিবাচক অনুষঙ্গ থেকে মুক্ত করে তরুণসমাজকে আলোর পথে পরিচালিত করাই হোক আন্তর্জাতিক যুব দিবসের মূলমন্ত্র।
মঞ্জুরুল ইসলাম, লিটন লংগদু প্রতিনিধি 























