ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

‘আমি ইচ্ছায় ফাঁসি খাইছি, ভালো থেকো আম্মু-আব্বু’

চট্টগ্রামের রাউজানে চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের নঈম সওদাগরের বাড়ির ঢালারমুখ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় স্থানীয় আবদুর রহিমের ছেলে। আবদুর রহিম শহরে চায়ের দোকান চালায়। হৃদয় দুই বছর আগে লেখাপড়া ছেড়ে রাজমিস্ত্রির কাজ করতেন। সে এসএসসি পাসও করেছিলেন।

স্থানীয়রা জানান, রোববার রাত ১১টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হয়। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পর রহমতপাড়ায় একটি বিয়েতে যাওয়ার কথা বলে যায়। মা ইয়াছমিন আকতার তাকে দ্রুত ফিরে আসতে বলে। কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি।
সোমবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে হৃদয়কে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরপর তার শোয়ার ঘরে গেলে বালিশের ওপর একটি চিরকুট পাওয়া যায়, তাতে লেখা ছিল—‘আমার মরার পেছনে কারো হাত, আমি ইচ্ছায় ফাঁসি খাইছি। ভালো থেকো আম্মু আব্বু সবাই ভালো থেকো।’

এরপর পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে সকাল ৯টার দিকে বাড়ি থেকে প্রায় দুইশ গজ দূরে একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘হৃদয় নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আপাতত মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

‘আমি ইচ্ছায় ফাঁসি খাইছি, ভালো থেকো আম্মু-আব্বু’

আপডেট সময় ১১:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫