ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংকের সহযোগিতায় হবে ১০ লাখ যুবকের প্রশিক্ষণ

বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিতে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া যারা জুলাইযোদ্ধা আছেন, তাদের জন্য আলাদা একটা প্রকল্প নিয়েছি। সেখানে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সচিব বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। আমরা চাচ্ছি প্রচলিত যেসব প্রশিক্ষণ আছে সেগুলোর সঙ্গে প্রযুক্তিগত যে প্রশিক্ষণগুলো আছে তা আমরা যুবকদের দেবো। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট বা এআই’র ওপর একটি প্রকল্প আছে। এছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে প্রকল্প চলমান। এটি অত্যন্ত চমৎকার একটি প্রকল্প। এর মাধ্যমে ফ্রিল্যান্সার সৃষ্টি হয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।
তিনি বলেন, এবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি/বহু প্রার্থী অংশীদারত্বে অগ্রগতি’। এটা আন্তর্জাতিকভাবেই নির্ধারণ করা। এর মাধ্যমে এবার প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা আমাদের যুবশক্তিকে তারুণ্যের শক্তিতে রূপান্তর করবো, তারা যেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশগ্রহণ করতে পারে।

এ সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গাজী মো. সাইফুজ্জামানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বিশ্বব্যাংকের সহযোগিতায় হবে ১০ লাখ যুবকের প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫