ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’র ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

সিলেটের ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। সাংবাদিকদের আবাসন সংকট নিরসন, সুরক্ষিত সাংবাদিকতাসহ সংবাদ মাধ্যমের উন্নয়নে কাজ করবে নতুন এ সংগঠনটি।

বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকীকে সভাপতি ও চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম।

শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিমের সভাপতিত্বে ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান শিপার চৌধুরীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, আমরা কারো প্রতিপক্ষ নয়, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো। এটা এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা এবং কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

এই সংগঠন হবে সকল ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষারম সুযোগ।

নবগঠিত জার্নালিস্ট অ্যালায়েন্স এর অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি এম. সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট), সহ সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী (এসএ টিভি), কোষাধ্যক্ষ শিপার চৌধুরী (মোহনা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক আজিজুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (এনটিভি-ইউরোপ), নির্বাহী সদস্য সদস্য এমএ রহিম (বাংলাদেশ বেতার), তারেক আহমদ (এনটিভি-অনলাইন) ও জাকারিয়া হোসেন জোসেফ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’র ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

আপডেট সময় ০৫:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫