ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী
৮৬ কোটি টাকা আত্মসাৎ

বিএনপি নেত্রী আফরোজার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। শিগগির সংশ্লিষ্ট কর্মকর্তারা এগুলো আদালতে দায়ের করবেন বলে জানা গেছে।

দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো প্রকার রেকর্ডপত্র দাখিল না করে এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পর যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত করা হয়েছে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ মোট ৭ জনকে।

এর আগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকার অনিয়মের প্রমাণ মেলে। ওই সময়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে বরখাস্ত করা হয় এবং বোর্ড বিলুপ্ত করা হয়।

এছাড়া ২০২৩ সালের জুনে প্রায় ৪১ কোটি টাকা আত্মসাতের মামলায় আরেফিনসহ একাধিক কর্মকর্তা গ্রেফতার হন। ২০২৫ সালের জানুয়ারিতে আরও কয়েকটি মামলায় ১৬ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে একই কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

৮৬ কোটি টাকা আত্মসাৎ

বিএনপি নেত্রী আফরোজার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

আপডেট সময় ০৩:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫