ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়ি থেকে দুই মরদেহ উদ্ধার

রাজধানী ঢাকার মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা এক প্রাইভেটকারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহগুলোর নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ বিষয়ে রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, আমি বাইরে আছি। শুনেছি যে দুটি মরদেহ পাওয়া গেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে আছেন। কিন্তু তাকে বারবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ভোর সাড়ে ৫টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদ করলে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে, দুদিনেও গাড়িটি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আজ গাড়িটির সামনে এসে ভেতরে মরদেহ দেখতে পান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়ি থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫