ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাংবাদিক হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

মিজানুর রহমান মিন্টু কুড়িগ্রাম বুরো : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের  সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হামলা, হত্যা, মিথ্যা মামলা বন্ধের দাবী জানানো হয় এবং তাদের সুরক্ষায় নির্দিষ্ট ব্যবস্থা গ্রহনের দাবীও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পন হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে।

গণমাধ্যম কর্মীকে হত্যা ও হয়রানী কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিক তুহিন হত্যায় জড়িত ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত না করতে পারে এজন্য রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে অথচ তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হলেও পুলিশ তা কর্ণপাত করে নি। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক, বাংলাভিশন ও ইনকিলাব জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী ও  মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।

এসময় একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান তুহিন, যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট নাজমুল হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, প্রথম আলো প্রতিনিধি জাহানুর রহমান খোকন, সমকাল প্রতিনিধি সুজন মোহন্ত, কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, এটিএন নিউজের মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাংবাদিক হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আপডেট সময় ০২:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫