ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার

লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে কদু আলমগীর (৪২)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। জোড়া খুনসহ অন্তত ২৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সোমবার (১১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে বশিকপুরে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন রাকিব হত্যাকাণ্ড, দত্তপাড়ায় সাংবাদিকদের উপর হামলাসহ একাধিক চাঞ্চল্যকর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে কদু আলমগীরকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন,

“শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। সন্ত্রাসী, মাদক কারবারি বা চাঁদাবাজ—কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫