ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চিকিৎসার কথা বলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থ থেকেই যাবে’—এমন ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন কবিরাজ মিন্টু মিয়া। পরে ওই নারী মামলা করলে আত্মগোপনে যান কবিরাজ। অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে মিন্টু মিয়া।
রোববার (১০ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, পেশায় কবিরাজ মিন্টু মাঝে মধ্যে চিকিৎসার জন্য ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতে থাকেন।
গত ১ জুলাই দুপুরে ভিকটিমের বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন মিন্টু। ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮ আগস্ট রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলার পর থেকে মিন্টু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মিন্টুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চিকিৎসার কথা বলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫