ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

একনলা বন্দুকসহ লক্ষ্মীপুরে এ কে এম ফরিদ উদ্দিন নামে এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। তিনি জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
রোববার দিবাগত গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে ইউনিয়নের পালেরহাট সংলগ্ন দক্ষিণ হামছাদী গ্রামে অভিযান চালিয়ে নাঈম নামে এক মালয়েশিয়ান প্রবাসী যুবকের মৎস্য খামার থেকে ইয়াবা, তিনটি বিদেশি মদের বোতল ও গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে নাঈমের মৎস্য খামারে অভিযান চালিয়ে ইয়াবা, মদ, গাজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা ও মনিটর উদ্ধার করা হয়। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার অনুসারীরা পালিয়ে যায়। আসামি ও উদ্ধারকৃত সরঞ্জামগুলো আইনী প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

আপডেট সময় ১১:৪১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫