ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। নবীন শিক্ষার্থীদেরকে বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে সক্রিয় হওয়া উচিত। গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।

এ সময় তিনি জানান, নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, সময়মতো পড়ালেখা ও ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে। নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন বেরোবি উপাচার্য। ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫