কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসন পূর্নবহালের দাবীতে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকাল ৪টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম এর পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের জনতা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন তারা। মানববন্ধন থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে কুমিল্লা-০৯, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসন পূর্নবহালের দাবী জানানো হয়। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুমকী দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মশু, টি আর হারুন, নুরুন্নবী মজুমদার, লাকসাম পৌর বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মানিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, গিয়াস উদ্দিন সৈকত, মাসুদুল আলম বাচ্চু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সারোয়ার মোর্শেদ নান্নু, মনোহরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক মোবারক হোসেন বিল্লাল প্রমুখ ।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা ০৯ লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসন বহালের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৮:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- ৬৫৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























