ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে জরিমানা ও ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার ভ্রাম্যমান আদালত একটি সিগারেট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া একই এলাকার বিভিন্ন বাসা বাড়ির ১৫০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ জরিমানা করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব এলাকায় রোববার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারগো টোবাকে লিমিটেড নামক একটি সিগারেট তৈরি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। উক্ত কারখানা কর্তৃপক্ষ চতরবাজার- রাজেন্দ্রপুর সড়কের পাশ থেকে তিতাসের প্রধান লাইন থেকে ২ ইঞ্চি পাইপ সংযোগ দিয়ে কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। এ সময় লাইনটি বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার কর্মকর্তা আবু নাজির মো: আশরাফকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, ইতিপূর্বেও কারখানাটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জরিমানা করা হয়েছিল। অন্যদিকে একই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৫০ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে জরিমানা ও ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৮:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫