ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি। আগে সমাজে কোনো খারাপ ঘটনা ঘটতে থাকলে লোকজন প্রতিহত করতো, যেন ঘটনাটা না ঘটে। আজকাল এই জিনিসটি কমে গেছে, সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। কিন্তু সে যদি মোবাইলটাও তার দিকে ছুড়ে মারে, ওটাও একটা ইমপ্যাক্ট হয়।

‘কিন্তু আমাদের দেশে এটা কিন্তু কমে যাচ্ছে। জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কেউ সেটা প্রতিহত করছে না। গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা ঘটুক আমাদের সমাজে, কেউ চিন্তাও করতে পারে না। কিন্তু ঘটনাটি ঘটেছে।’
তিনি বলেন, গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের হয়তো বেশিরভাগকেই আইনের আওতায় এনেছি। কিন্তু যে জীবনটা চলে গেলো সেটার তো ক্ষতিপূরণ হবে না। জড়িতরা যেন শাস্তি ভালোভাবে পায়, এজন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করবো।

গাজীপুরের ঘটনা স্পষ্ট হয়েছে ভিডিও ফুটেজে। এরপর ৭ থেকে ১৪ দিনের মধ্যে এটার চার্জশিট দেওয়া সম্ভব কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চার্জশিটটা যত দ্রুত দেওয়া সম্ভব আমরা চেষ্টা করছি। আমরা দ্রুত দিয়ে দেবো। আরও কয়েকজন আসামি ধরা কিন্তু বাকি রয়ে গেছে।
পুলিশের এখনো মনোবলের ঘাটতি রয়েছে। এজন্য নানান ধরনের ঘটনা ঘটছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কি পরিস্থিতিটা পেয়েছি? এমন পরিস্থিতি কি কখনো বাংলাদেশে হয়েছিল? পুলিশ কাজে যোগদান করছে না, আনসার বিদ্রোহ করছে, অন্যান্য বাহিনী অত সক্রিয় নয়। সেটা থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটা আশা করেছিলাম যে, অতটা কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো পৌঁছাতে পারিনি। কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ডে পৌঁছেছি। এছাড়া আমাদের আরও কিছু সময় রয়েছে। এ সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। আশা করছি, এটা (নির্বাচন) ভালোভাবে করতে পারবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫