ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেটে যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত ছাত্রদল নেতা

সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে রনি হোসাইন (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে পৌরসদরের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি উপজেলার আমুড়া এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে ও স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেটে যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত ছাত্রদল নেতা

আপডেট সময় ০৩:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫