ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

দিনাজপুর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৫৭ জন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৫৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৯৯ জন।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য মোট ৬১ হাজার ২৮৭টি উত্তরপত্রের মধ্যে আবেদন করেছিলেন ২৯ হাজার ৯৫১ জন। ফল পরিবর্তন হয়েছে ৪৮৭ জনের।

এদের মধ্যে মোট ১৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৮৫ জন আগে থেকেই জিপিএ-৫ধারী ছিলেন, আর ৫৭ জন নতুন করে এ গ্রেড অর্জন করেছেন। ফেল থেকে পাস করেছেন ৯৯ জন। তবে ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেল থেকে নতুন করে ফেল করেছেন ২২ জন শিক্ষার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

দিনাজপুর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৫৭ জন

আপডেট সময় ১২:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫