ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

পার্ক-উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, পর্যায়ক্রমে ঢাকার পার্ক ও উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করা হবে।
শনিবার (৯ আগস্ট) রাতে বারিধারা পার্কে নবনির্মিত এ পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পর্যায়ক্রমে ঢাকার পার্ক ও উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করা হবে। যা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হবে। এসব পাঠাগার ও পাবলিক স্পেস ধীরে ধীরে সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

এদিকে বাংলা সাহিত্যের অমর কবি, পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এইনপল্লীকবি জসীমউদ্দীন পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বারিধারা সোসাইটির সার্বিক সহযোগিতায় নির্মিত এ পাঠাগার স্থানীয় বাসিন্দাদের জন্য সাহিত্যচর্চা, পাঠাভ্যাস, গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচন করবে।

পাঠাগারটির মাধ্যমে বারিধারা সোসাইটির সব বয়সী সদস্যদের মধ্যে পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিন্তাবিদ, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, পল্লীকবির পুত্র খুরশীদ আনোয়ার জসীম, শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম কচিসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বারিধারা সোসাইটির সদস্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

পার্ক-উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করবে ডিএনসিসি

আপডেট সময় ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫