ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জন্মসনদ পেল যৌনপল্লীর শিশুরা

ফরিদপুরে যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানদের মধ্যে জন্মসনদ দেওয়া শুরু করেছে ফরিদপুর পৌরসভা। এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান শাপলা মহিলা সংস্থার উদ্যোগে।
ওই সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ ফরিদপুর শহরের রথখোলা ও ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় অবস্থিত দুটি যৌনপল্লীর যৌনকর্মীদের ৩৫ জন শিশুর হাতে জন্মসনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।

শাপলা মহিলা সংস্থা সূত্রে জানা গেছে, ফরিদপুরের এ দুটি যৌনপল্লীতে ৩৮৯ জন যৌনকর্মী রয়েছে। তাদের শিশু সন্তান রয়েছে ২৯৬ জন। এদের মধ্যে অনেকেই জন্ম নিবন্ধন করতে না পারায় স্কুলে ভর্তি জটিলতায় ভুগছিল। এই জন্মসনদ বিতরণের মাধ্যমে এ সংক্রান্ত জটিলতার অবসান হবে।
বাবার নাম ও পরিচয় ছাড়াই বিশেষভাবে এই জন্মসনদ তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ, যা ফরিদপুর পৌরসভার মাধ্যমে বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এই জন্মসনদের মাধ্যমে শিশুরা সকল নাগরিক সুবিধা ভোগ করবে। এছাড়া তাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দ্য ফ্রিডম ফান্ডের বাংলাদেশের প্রতিনিধি খালেদা আক্তার, শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জন্মসনদ পেল যৌনপল্লীর শিশুরা

আপডেট সময় ০৮:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫