গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (০৯ আগস্ট) উপজেলার হাসপাতাল মোড়ে হোসেনপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচীতে বক্তারা সাংবাদিক তুহিন ও সারাদেশে নিহত সকল সাংবাদিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দ্রæত বিচার দাবী করেন। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ রাস্তায় নেমে কঠুর কর্মসূচী প্রদানের হুশিয়ারী প্রদান করেন। মানববন্ধনে দৈনিক দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম, আলোকিত বাংলাদেশ ও দি নিউনেশান প্রতিনিধি আশরাফ আহমেদ, মুভি বাংলা টেলিভিশন ও মুক্ত খবর প্রতিনিধি মাহফুজ রাজা, মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল, সকালের সময়, প্রতিনিধি মিজানুর রহমান, আজকালের আলো, প্রতিনিধি, মো. আল আমিন, আজকের খবর প্রতিনিধি আকিল উদ্দিন সহ ইত্তেফাক ,জনকন্ঠ, আমারদেশ, আমার সংবাদ, আমাদের সময়, তৃতীয় মাত্রা, কালের নতুন সংবাদ, যায় যায় দিন, রূপালী বাংলাদেশ, দেশ বার্তা পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন
-
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনধি - আপডেট সময় ০৭:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- ৬৫২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























