সারাদেশে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ৯ আগষ্ট ১.৪৫ মিনিটের সময় র্যাব-১৩, সদর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার মেসার্স এনএম এন্টারপ্রাইজ এর সামনে রংপুর টু কাউনিয়া গামী সড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে একটি ‘শ্যামলী ট্রাভেলস’ এর বাম পাশের কেবিন থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ০১টি বাস জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। মাদক কারবারি হলেন, কুড়িগ্রাম সদর হিঙ্গনরায় (বৈশ্যপাড়া) এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মাসুম @ মাসুদ (২৪) অপর জন হলেন, বাস ড্রাইভার কুড়িগ্রাম নাগেশ্বরী দেবীপুর (পন্ডিতপাড়া) এলাকার মুকুল সাহার ছেলে শ্রী শুভ কুমার সাহা।
মাদক কারবারিরা দির্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জরিত রংপুর র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাহিগঞ্জ সাতমাথা সড়কে অভিযান পরিচালনা করে বিভিন্ন গাড়ীতে তল্লাসি চালিয়ে হলুদ সাদা মিশ্রিত রংয়ের ‘শ্যামলী ট্রাভেলস’ এর কেবিন থেকে ৫২কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার সেই সাথে একটি বাস জব্দসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৩।
নুরুন্নবী,ব্যুরো চিফ 























