ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

হত্যার দুদিন পর মিললো তরুণীর মরদেহ, স্বামী পলাতক

ফরিদপুর শহরের রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকা থেকে মিম আক্তার নামে (১৯) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা দুদিন আগে তাকে হত্যার পর রুমের মধ্যে মরদেহ ফেলে রাখা হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুরের দিকে শহরের রঘুনাথপুর পশু চিকিৎসক জলিলের বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিম শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের বাসিন্দা সিরাজ শেখের মেয়ে। প্রায় ছয় মাস আগে মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।

বাড়িওয়ালা জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী জানান, ছয় মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন দুজন। তাদের মধ্যে মিম আক্তার একটি বিউটিপারলারে কাজ করেন এবং মিরাজ বিশ্বাস একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, তাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো। আজ ভোরে আমাকে ডেকে গেটের তালা খুলে দিতে বলেন মিরাজ। কারণ জানতে চাইলে বলেন, তার এক আত্মীয় মারা গেছে, সেখানে যাবে। পরে গেট খুলে দিলে তিনি চলে যান। পরে সকালে দুজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চান। একপর্যায়ে আমরা গেলে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি মিমকে। তা দেখে ওই দুজন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুদিন আগে তাকে খুন করা হয়েছে। মরদেহে কিছুটা পচন ধরেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

হত্যার দুদিন পর মিললো তরুণীর মরদেহ, স্বামী পলাতক

আপডেট সময় ০৬:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫