ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ক্রীড়া বিকেন্দ্রীকরণে যথাযথ অবকাঠামো প্রয়োজন : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যে ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলি তার জন্য যথাযথ অবকাঠামো প্রয়োজন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সারা দেশে ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন শেষে নাটোর জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যেহেতু তরুণদের জন্য জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিশেষ করে তরুণদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সীমিত রিসোর্স থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা তরুণদের জন্য যুগোপযোগী এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তি নির্ভর কিছু প্রশিক্ষণ আমরা হাতে নিয়েছি।

উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই নীতিমালার মাধ্যমে আমরা উদ্যোক্তাবান্ধব একটি পরিবেশ সৃষ্টি করতে চাই। ইতোমধ্যে অনেকগুলো কাজ চলমান রয়েছে। আমরা সামনের দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও সুন্দর একটি ইকো সিস্টেম গড়ে তুলতে চাই। উদ্যোক্তাদের আর্থিকসহ সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিডা এবং আইসিটি মন্ত্রণালয়ের সমন্বয়ে ইতোমধ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব, এর বাইরে জনগণের পক্ষ থেকেও আরও বেশি দায়িত্ব প্রয়োজন। সরকারের পক্ষ থেকে আরও বেশি টুর্নামেন্ট ও খেলার সুযোগ কীভাবে করে দেওয়া যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ স্থানীয় সরকার ও প্রশাসনের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ক্রীড়া বিকেন্দ্রীকরণে যথাযথ অবকাঠামো প্রয়োজন : আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫