ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় চোর সন্দেহে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় সিঙ্গাপুর এলাকার পারসিংড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রামের লোকজনের কাছে বিচার দেন মিঠু। গ্রাম্য সালিশে আকরাম হোসেন উপস্থিত না হওয়ায় মিঠু ও তার আরেক সহযোগী শুক্রবার বিকেলে আকরাম হোসেনকে তুলে নিয়ে গিয়ে তার পেয়ারা বাগানে মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারসিংড়া গ্রামের রাস্তায় ফেলে যান। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আফরোজ বলেন, আহত অবস্থায় ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালে ওই তরুণের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫