ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাগেরহাটে চুরি যাওয়া ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক ৩

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুয়েলারি দোকানে সিন্দুক কেটে চুরি হওয়া প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। ওই চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া এমাদুল খানের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়। পৃথক স্থান থেকে আরও দুজনকে আটকও করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

পুলিশ জানায়, গত ৪ তারিখ রাতে চিতলমারী উপজেলার সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ আগস্ট একটি মামলা দায়ের হয়। পরে জড়িত সন্দেহে ওই জুয়েলার্সের মালিক তাপসের প্রতিবেশি ও চিতলমারী বাজারের ইজারাদার এমাদুল খানকে গ্রেপ্তার করা হয়। এমাদুল খানের স্বীকারোক্তি অনুযায়ী একই বাজারের স্বর্ণ ব্যবসায়ী সজল বসু (৪২) ও লোহা ব্যবসায়ী শুভ্র বসুকে (২৪) আটক করা হয়।

নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস মন্ডল বলেন, আমার দোকান থেকে আনুমানিক ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। এমাদুলের মতো লোক আমার দোকান চুরি করবে তা কখনো কল্পনা করতে পারিনি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, স্বর্ণের দোকানের চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাগেরহাটে চুরি যাওয়া ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক ৩

আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫