ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় মামলা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান।
তিনি বলেন, এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার রাতে প্রবাসী বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে লক্ষ্মীপুর সদরের হাজীরপাড়া ইউনিয়নের ফয়েজ আহমদের ছেলে মাইক্রোবাস চালক এনায়েত হোসেনকে।

মামলায় উল্লেখ করা হয়, চালক এনায়েতের অসাবধানতা ও তাকে একাধিকবার সতর্ক করার পরও চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালান তিনি। আর তার ঘুমের ভাবের কারণে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে বাদীর পরিবারের সাতজনের প্রাণহানি হয়েছে।

প্রসঙ্গত, ওমান থেকে বিমান বন্দরে নেমে মাইক্রোবাস যোগে বাড়ি ফেরার পথে গত বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯) নিহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় মামলা

আপডেট সময় ১২:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫