ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মাদক কারবারি আব্দুস সোবাহানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটে বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আব্দুস সোবাহান তক্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে, এর মধ্যে অধিকাংশই মাদক, অস্ত্র ও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। এছাড়া শাহেদ হত্যা মামলাও চলছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, সোবাহান দীর্ঘদিন চট্টগ্রামের মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তক্তারপুল এলাকায় তার নামে ত্রাস ছিল। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কিছু করতে পারেনি। এজন্যই তিনি একের পর এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, সোবাহান তক্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক কারবার নিয়ন্ত্রণ করতে প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় হত্যা করতেন। মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।

জানা গেছে, গত ২৫ জুলাই মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে পাঁচ নম্বর ব্রিজসংলগ্ন গাফফার কলোনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর প্রধান দুই আসামি মো. আসিবুল হক আসিফ ও মো. সুমন গ্রেফতার হয়। তারা আদালতে স্বীকার করে, হত্যার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবাহান। তাদের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫