ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে গত বছরের ১৭ জুলাইয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন।

শনিবার (৯ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

এর আগে মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ-মিছিল ও রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সমাবেশ শেষ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়।

অবস্থানকালে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তসহ ৫ দাবি দেয়। আন্দোলনের এক পর্যায়ে ভিসি ও প্রক্টর বেরিয়ে এসে শিক্ষার্থীদের কথা শোনেন। এসময় উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ ঘোষণাটি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় ১১:৩২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫