ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

১২ বছরের গৌরবময় পথচলা উদযাপন করল ব্রুডা

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডা উদযাপন করল তাদের গৌরবময় ১২ বছরের পথচলা। শুক্রবার বিকেলে মিডিয়া চত্বরে আয়োজন করা হয় রম্য বিতর্ক, কেক কাটা ও স্মৃতিচারণের বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রুডা’র সাবেক সাধারণ সম্পাদক আসবা আশরাফী এবং পঙ্কজ কুমার সিংহ রায়, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রুডা’র নবীন শিক্ষার্থীরা।
বিতর্কের মঞ্চে যুক্তির আলো জ্বালিয়ে ব্রুডা পা রেখেছে এক যুগে। এই দীর্ঘ যাত্রায় আয়োজন করা হয়েছে শত শত বিতর্ক, গড়ে তুলেছে তর্কযোদ্ধাদের প্রজন্ম—যারা যুক্তির শক্তি দিয়ে সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা ছড়াচ্ছে।
অনুষ্ঠানে সভাপতি সায়মাতুজজাহান মুন বলেন, “বিতর্ক শুধু যুক্তির লড়াই নয়, এটি স্বাধীন চিন্তার চর্চা, সত্যের সন্ধান এবং সমাজ বদলের দৃপ্ত অঙ্গীকার।” তারা আরও জানান, ব্রুডা ভবিষ্যতেও সত্য, সুন্দর ও ন্যায়ের পথে অবিচল থাকবে।
সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম বলেন,“ব্রুডা শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের চিন্তা, যুক্তি ও পরিবর্তনের প্ল্যাটফর্ম। ১২ বছরের এই যাত্রা প্রমাণ করেছে—সঠিক যুক্তি ও সচেতন কণ্ঠস্বর সমাজকে বদলাতে পারে। আমরা বিশ্বাস করি, নতুন প্রজন্মের তর্কযোদ্ধারা এই মশাল আরও দূর পর্যন্ত বহন করবে।”
কেক কাটা, হাসি-আনন্দ আর স্মৃতিচারণের মাধ্যমে সমাপ্ত হয় দিনের আয়োজন, যা নতুন স্বপ্নের পথে ব্রুডার যাত্রাকে আরও অনুপ্রাণিত করেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

১২ বছরের গৌরবময় পথচলা উদযাপন করল ব্রুডা

আপডেট সময় ১১:১৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫