গ্রেপ্তাররা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) ও একই উপজেলার কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।
মামলাসূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে ওই দুই তরুণী বন্ধুদের সঙ্গে গোয়ালন্দ গোধূলী পার্কে বেড়াতে আসেন। এ সময় গ্রেপ্তার আসামিসহ অন্যান্যরা ফাঁকা জায়গায় নিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে ওই তরুণীর বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় তারা। পরে তাদের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সেখান থেকে তারা পাশের এক বাড়িতে গিয়ে অভিভাবকদের ফোন দেয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গণধর্ষণের মতো গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালেই উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রতিনিধি 























