রংপুরের পীরগঞ্জে দেশি-বিদে মদ সহ শ্রীমতি (২৪) নামের চিহ্নিত লেডি স্মাগলার হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মাদক কারবারীর তথ্য জানতে পেয়ে পীরগঞ্জস্থ সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: রাকিবুল ইসলামের নেতৃত্বে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ, ৭২ পদাতিক ব্রিগেড এর , ৩৪ ইষ্ট বেংগল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক যৌথ বাহিনীর অভিযানে বৃহস্পতিবার (৭ আগস্ট্) রাত ১০টা হইতে ১২টা পর্যন্ত উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বন্দরের (হাসানপুর গ্রামের) শ্রী অনিলের স্ত্রী শ্রীমতি বৃষ্টি রানী (২৪) নামে এক চিহ্নিত লেডি স্মাগলার কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে । এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি মদ , এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রী মতি বৃষ্টি রানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। জানা গেছে স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়েছে ।
গ্রেফতারের সময় তার কাছ থেকে বিদেশী মদ : ১১ বোতল দেশীয় মদ : ০৬ বোতল, মোবাইল: ০১ টি নগদ ২৬০০/- টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ রংপুর প্রতিনিধি 























