ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

শরীয়তপুরে  জাজিরায় তুহিন হত্যার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরায় সাংবাদিকরা প্রতীকী অনশন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাজিরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার সকাল ১১টায় জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকরা জড়ো হন। কর্মসূচির শুরুতে সবাই কালো ব্যাজ ধারণ করেন এবং পরে প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন।
অনশনে বক্তব্য রাখেন, জাজিরা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান শিপন ও আবু তালেব ঢালী, সাবেক সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন,   জাজিরা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোক্তার হোসেন  সাধারন সম্পাদক রতন  আলী মোড়ল, ও অর্থ সম্পাদক মেহেদী হাসান,শাহাজাদী সুলতানা
বক্তারা বলেন, “গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত বিচারের দাবি জানাই।”
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। না হলে সারা দেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয় করতে হবে।
অনশনে জাজিরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা একাত্মতা প্রকাশ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

শরীয়তপুরে  জাজিরায় তুহিন হত্যার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫